শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কখনো আক্রান্ত ও মৃত্যু বাড়ছে, কখনো কমছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৫২১ জনের।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৮২ হাজার ৮৪৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৪৯ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৬৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ৫৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৫৮৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ১৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৭৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৩৮৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ১৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৯১৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ