মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

একদিন হিজাবি নারীই ভারতের প্রধানমন্ত্রী হবে: আসাদউদ্দিন ওয়েইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের হিজাব বিতর্ক এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নারীদের হিজাব পরার ক্ষেত্রে কর্ণাটক রাজ্য সরকারের আরোপিত বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যাট লার্জ রাশাদ হুসাইন।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান তাকে বলতে শোনা গেছে, হিজাব পরা নারী কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা প্রশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন। যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়?

এনিয়ে ক্ষোভ প্রকাশ করে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি বলেন, একদিন ভারতে প্রধানমন্ত্রীত্ব করবে কোনো হিজাবী নারী, তবে সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না। খবর আনন্দবাজার পত্রিকার।

তিনি আরও বলেন, তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।

তবে তার এ বক্তব্যকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মার দাবি, এভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছেন তিনি। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেননি আসাদউদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ