মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

১২০০ শতকে নির্মিত মসজিদ খুড়ে মিলল আরেক মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের মসুল শহরের বিখ্যাত আল নুরি মসজিদটি আইএসআইএসের সদস্যরা ২০১৭ সালে ধ্বংস করে দেয়।

এরপর মসজিদটি আবার পুনরায় নির্মাণ করার কাজ হাতে নিয়ে ইরাকি সরকার ও ইউনেস্কো। এই নির্মাণ কাজে সহায়তা করছে আরব আমিরাত। ১২০০ শতকে নির্মিত মসজিদটি পুনঃনির্মাণ করতে গিয়ে মসজিদের নিচেই আরেকটি পুরনো মসজিদের খোঁজ পেয়েছেন নির্মাণকারীরা।

ধ্বংসপ্রাপ্ত হওয়া মসজিদটির ধ্বংসাবশেষ অপসারণ করতে নিচ থেকে এটি খোঁড়া হচ্ছিল। তখনই মাটির নিচে পাওয়া যায় প্রাচীন মসজিদটি।

মসুলের প্রত্নতত্ত্ববিদ খায়রেদ্দিন নাসের যিনি মসজিদটি নির্মাণকাজের সঙ্গে জড়িত আছেন তিনি গণমাধ্যম এএফপিকে জানিয়েছেন, খোঁড়ার সময় মাটির নিচে নামাজের একটি বড় ঘর ও ওযুর চারটি ছোট ঘর আবিষ্কার করেন তারা। ঘরগুলো প্রাচীন যুগের টাইলস দিয়ে বাঁধানো ছিল।

খয়রেদ্দিন নাসের জানান, মসুলের প্রাচীন শহর যে মাটির নিচে এখনো অবস্থিত আছে তা মসজিদের ভেতরই আরেকটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়ায় জোরালো হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ