মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানদের অর্থ দেয়া হবে টুইন টাওয়ার ক্ষতিগ্রস্তদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, ৭ বিলিয়ন ডলারের অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন।

সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ বিলিয়ন ডলারের অর্ধেক আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করবেন। এছাড়াও বাকি অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বন্টন করবেন।
শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করবেন জো বাইডেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাহী আদেশের ফলে আফগানিস্তানের আটকে রাখা অর্ধেক টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ভাগ করে ফেলা হবে। আর বাকি অর্ধেক আফগানিস্তানে ব্যয় করা হবে। কিন্তু তালেবানের হাতে সরাসরি দেওয়া হবে না টাকাগুলো।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপরই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। এই অর্থ ছেড়ে দেওয়ার জন্য কয়েক মাস ধরে অনুরোধ জানিয়ে আসছে তালেবান। তবে তালেবানের হাতে সরাসরি এ অর্থ দিতে রাজী নয় যুক্তরাষ্ট্র।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ