মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

হিজাব নিষিদ্ধ হলে শাঁখা, সিঁদুর, ধাগা, মাদুলিও নিষিদ্ধ করা হোক: বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম মেয়েদের হিজাবে আপত্তি তোলা হলে স্কুল কলেজে শাঁখা, পলা, সিঁদুর নিষিদ্ধ করা হোক। পাগড়ি, ধাগা, মাদুলি কিংবা কাড়া পরায় নিষেধাজ্ঞা জারি হোক- এই দাবি তুলেছেন বাংলার শীর্ষ বিজেপি নেতা, নেতাজি সুভাষ চন্দ্রের ভাইপো চন্দ্রকুমার বসু।

তিনি বলেন, যতদূর জানা আছে স্কুল কলেজে ইউনিভার্সাল কোনও ড্রেস কোড নেই। শুধু বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক যেন শালীনতা রক্ষা করে সমভ্রমপূর্ণ হয়। হিজাব কোনও অশালীন পোশাক নয়। হিজাবে নিষেধাজ্ঞা হলে শাঁখা সিঁদুর পলা পাগড়ি ধাগা কাড়া মাদুলিতেও হোক। সেটাই সঙ্গত হবে।

ইতিমধ্যে এই হিজাব বিতর্ক শুধু কর্ণাটকে নয়, আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

চন্দ্র কুমার বসু বলেন, কোভিড যখন জনজীবনকে বিপর্যস্ত করছে তখন এই নন ইস্যু নিয়ে মেতে থাকার কোনও অর্থ হয় না। মেকি হিন্দুত্বের ধজা ওড়ানোও অর্থহীন বলে তিনি মনে করেন।

এদিকে কর্ণাটক হাইকোর্টের ফুল বেঞ্চে পুনরায় শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রকম ধর্মীয় পোশাক পরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টির সঙ্গে সাংবিধানিক অধিকার জড়িত রয়েছে বলেই ফুলবেঞ্চ আরও শুনানি চায়। তবে, বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার আবেদন নামঞ্জুর হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ