শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

এবার হিজাবের পক্ষে সংহতি প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

এবার ভারতের কর্নাটকে হিজাব পরার অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী  সোনম কাপুর। তিনি তার ইনস্টাগ্রামে হিজাবের পক্ষে কথা বলেন।

শিখ সম্প্রদায়ের মাথায় ব্যবহৃত পাগড়ির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিখ সম্প্রদায়ের পাগড়ি যদি পছন্দের তালিকায় থাকতে পারে তাহলে হিজাবে কী সমস্যা?

ইতিমধ্যে এই হিজাব ইস্যূ শুধু কর্ণাটকে নয়, আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।  বলিউড এই অভিনেত্রী ছাড়াও হিজাবের পক্ষে কথা বলছেন অনেকেই।

পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতা, নেতাজি সুভাষ চন্দ্রের ভাইপো চন্দ্রকুমার বসু বলেন, মুসলিম মেয়েদের হিজাবে আপত্তি তোলা হলে স্কুল কলেজে শাঁখা, পলা, সিঁদুর নিষিদ্ধ করা হোক। পাগড়ি, ধাগা, মাদুলি কিংবা কাড়া পরায় নিষেধাজ্ঞা জারি হোক।

তিনি বলেন, যতদূর জানা আছে স্কুল কলেজে ইউনিভার্সাল কোনও ড্রেস কোড নেই। শুধু বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক যেন শালীনতা রক্ষা করে সমভ্রমপূর্ণ হয়। হিজাব কোনও অশালীন পোশাক নয়। হিজাবে নিষেধাজ্ঞা হলে শাঁখা সিঁদুর পলা পাগড়ি ধাগা কাড়া মাদুলিতেও হোক। সেটাই সঙ্গত হবে।

এদিকে হিজাব ইস্যুতে নোবেল বিজয়ী পাকিস্তানি বংশোদ্ভূত মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় আন্দোলরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হিজাব পরার কারণে মেয়েদের স্কুলে ঢুকতে না দেওয়া ভয়ঙ্কর ব্যাপার। বেশি কাপড় বা কম কাপড়, যে কোনো অছিলাতেই নারীদের পণ্য বানানোর প্রবণতা চলছেই।’

-কেএল