শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

যারা আফগানদের ইতিহাস জানে, কখনোই তারা আমেরিকার মতো ভুল করবে না: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা নিজেদের স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে। যখন প্রয়োজন শেষ তখন ছুড়ে ফেলেছে।

চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের পরিচালকের সাথে একান্ত ভার্চুয়াল সাক্ষাতকারে  পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দায়ী করে আসছে। অথচ আমি সেই প্রথম দিন থেকেই আফগানিস্তানে শুরু হওয়া আমেরিকারের সামরিক অপারেশনের বিরোধিতা করেছি। আফগানিস্তানের সার্বভৌম জনগণ কখনই বিদেশি আধিপত্য স্বীকার করেনি।

ইমরান বলেন, আমেরিকানরা আফগানিস্তানের ইতিহাস পড়েনি। যারা আফগানদের ইতিহাস পড়েছে তারা কখনোই আমেরিকার মতো এমন ভুল করবে না। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ফিরে এসেছে। বর্তমানে সেখানে কোনো সংঘাত নেই। পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তালেবানকে কোনঠাসা করে রেখেছে। সূত্র, ডেইলি পাকিস্তান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ