শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা 'আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই'- স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসূচিতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়েছি, সিট চাইনি। এই সিলেকশন পদ্ধতি বাতিল করে আমাদের দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেওয়া হোক।

-এএ