শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাজহাব ইসলামকে জ্ঞানভিত্তিক ধর্ম প্রামাণিত করে: জাপানি নওমুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

জাপানের নওমুসলিম আইয়ুব জাপানি। পড়াশোনা করেছেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তার ইসলাম গ্রহণ নিয়ে ছোট্ট একটি প্রবন্ধ লিখেছেন মুসলিম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ডে। প্রবন্ধটি আরবি থেকে ভাষান্তর করে আওয়ার ইসলামের পাঠকের জন্য পেশ করা হলো।

আপনারা জানেন আমি নওমুসলিম। আমার ইসলাম গ্রহণের অন্যতম একটি কারণ হলো- ইসলাম একটি জ্ঞানাভিত্তিক ও মৌলিক ধর্ম, যেটা চারটি মাজহাবের অস্তিত্ব থেকে প্রমাণিত হয়। কেননা, প্রতিটি মাজহাবই দলিল ও প্রমাণের ওপর নির্ভরশীল।

অর্থাৎ রাসূল সা:-এর সময় থেকে দেড় শ’ বছর অতিবাহিত হওয়ার পরও ওলামায়ে কেরাম কুরআন-সুন্নাহ থেকে মাসআলা গ্রহণ করার ক্ষেত্রে অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে ধারাবাহিক গবেষণা করেন।

এটাই এ কথা স্পষ্ট করে যে, আমরা কোনো কিছু ভালোভাবে জানার আগে আমাদের অনেক জ্ঞানভিত্তিক পড়াশোনা ও গবেষণা করতে হয়। আর এই গবেষণাই মাজহাবের প্রকাশ করে।

একাধিক মাজহাবের অস্তিত্বের অর্থ ইসলাম জ্ঞানের ওপর নির্ভরশীল। ইসলাম ধর্মের সত্যতা সূক্ষ্ম ও গভীর জ্ঞানের সাথে সম্পৃক্ত। এ কারণেই ইসলাম যে সত্য ধর্ম মাজহাবের অস্তিত্ব আমাদের আশ্বস্ত করে।

সুতরাং মাজহাব এটি কোনো সাধারণ বিষয় নয়। ইসলাম থেকে মাজহাবকে আলাদা করা অসম্ভব। এটি আমাদের জন্য নিরাপত্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ