মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

চলতি বছরে নোবেল শান্তির জন্য যারা মনোনয়ন পেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কারে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে। পোপ ফ্রান্সিসসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম এ তালিকায় প্রাথমিক বাছাইয়ে উঠে এসেছে।

জানা যায়, মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এছাড়াও তালিকায় রয়েছেন ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ারো।

এদিকে, প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামটি এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এখনও মহামারি নিয়ে আন্তর্জাতিক সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ কারণে চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন পেয়েছে।

অপরদিকে তালিকায় আরও রয়েছেন ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থুনবার্গ, মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট।

দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এ বিষয়ে কিছু জানায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ