শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

তালেবান সরকারে সাবেকদের মেনে নেবে না জনগণ: জাবিউল্লাহ মুজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। এরপর সংক্ষিপ্ত সময়ের পর তারা সরকার গঠন করে। কিন্তু বিশ্ব সম্প্রদায় এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

স্বীকৃতি পেতে তালেবানকে পশ্চিমা দেশগুলোসহ বিশ্ব সম্প্রদায়— দেশের সকল গোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে বলেছে।

তালেবানও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা জানিয়েছে। তবে এর রকম সরকার গঠন করা হলে সেখানে সাবেক সরকারে থাকা কারও জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তালেবান নেতা মুজাহিদ।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সাবেক আফগান সরকারের কোনো কর্মকর্তাকে সম্ভাব্য অংশগ্রহণমূলক সরকারে স্থান দেওয়া হবে না।

জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে।

সুস্পষ্ট ভাষায় জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান সরকারকে অংশগ্রহণমূলক করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার অর্থ যদি এই হয় যে, বিগত ২০ বছর যারা দেশ চালিয়েছে তাদেরকে সরকারে নিতে হবে, তাহলে আমরা বলব, আফগান জনগণ এ দাবি মেনে নেবে না।

এর আগে বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক ও ব্যাপকভিত্তিক সরকার গঠন করতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। জাবিউল্লাহ মুজাহিদ দৃশ্যত নিরাপত্তা পরিষদের ওই আহ্বানের জবাবে এ কথা জানালেন।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এরপর থেকে গত ২০ বছর মার্কিন সমর্থিত আফগান রাজনীতিবিদরা দেশ চালিয়েছেন।

এনটি