মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

হাসপাতালের বেড থেকে মাহাথিরের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে (৯৬)। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে মাহাথির-কন্যা মেরিনা মাহাথির বলেন, তার বাবা (মাহাথির) দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ সময় তিনি তার বাবা মাহাথির মোহাম্মদের জন্য দোয়া করায় সবাই ধন্যবাদ জানান।

বিষয়টি নিয়ে হাসপাতালের বেডে শুয়ে ড. মাহাথির মোহাম্মদ তার স্বাস্থ্য নিয়ে মানুষজনকে উদ্বিগ্ন না হতে বলেছেন। বিষয়টি নিশ্চিত করে মারিনা এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় লঙ্কাউয়ির এমপি মাহাথিরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে (আইজেএন) রেখে চিকিৎসা অব্যাহত রাখা হবে। তার ক্ষুধা বেড়েছে এবং হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মজা করতে পারছেন তিনি। জনসাধারণ এমনকি বিদেশি নেতারা তার জন্য শুভ কামনা জানিয়েছেন, তাকে এ তথ্য দেয়া হয়েছে।

মারিনা আরও বলেন, আমার বাবা এবং আমাদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েছি এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (শনিবার) মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। সূত্র : ফ্রি মালয়েশিয়া টুডে ও রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ