বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা শাওয়াল যেভাবে বিয়ের মাস হলো দাওরা-ইফতাসহ সব বিভাগে ভর্তি নেবে শেখেরচর মাদ্রাসা

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুতি রয়েছে। আশা করছি ততটা ভয়াবহ কিছু হবে না।

আজ রোববার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, এবারও সেভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারব।

ব্যবসায়ীদের প্রণোদনা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো যাদের জন্য তারা অবশ্যই পাবে। বিলম্ব হলেও সেটা বাতিল হয়ে যাবে না। যে শর্তসাপেক্ষে আমরা দিয়েছি, সেই শর্ত পূরণ করলে তারা সেটি পেয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ