সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

আজ থেকে শুরু হচ্ছে বাঘিবাড়ী মাদরাসার ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা জহিরুল ইসলাম হুসাইনি
নরসিংদী থেকে>

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী’র (বাঘিবাড়ী মাদরাসা) ২৯তম ইসলাহী ইজতেমা আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে।

২১ জানুয়ারি (শুক্রবার) ইসলাহী ইজতেমাটি শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি (রোববার) সকাল ১১টা পর্যন্ত।

জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলী’র তত্বাবধানে ইসলাহী ইজতেমাটি চলে। এতে দেশবরেন্য ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

ইসলাহী ইজতেমা পরিচালনা ও উপস্থাপনা করবেন- মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা শাহাদাৎ হোসাইন।

জানা যায়, এই ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাদের, অজু-গোসল, পাক-নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ, মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হয়।

৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত রয়েছেন। যারা সাধারন মুসল্লিদের আন্তরিকভাবে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল শিক্ষা দিয়ে থাকেন।

ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী সাহেব ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে বলেন - সাধারণ মানুষের মাঝে উজু- গোসল, মাসলা- মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।

জামিয়ার মুহতামিম ও ইন্তেজামিয়ার প্রধান মাওলানা শওকত আলী কাসেমী বলেন, আলহামদুলিল্লাহ ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি উলামা-তুলাবা, সাধারণ দ্বীনি মুসল্লিদের উপস্থিতিতে বাঘিবাড়ী ইসলাহী ইজতেমা প্রানবন্ত ও বরকতময় হয়ে উঠবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ