আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি জোর দিয়ে ঢাকায় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র নিয়মিত সংলাপ পরিচালনাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহী। এর পাশাপাশি তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথাও বলেন।
বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন।
বৈঠকে তারা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন উপায় ও পন্থা নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং উচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা মিলারকে অবহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।
তিনি ভ্যাকসিন সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এখন পর্যন্ত কোভ্যাক্স কর্মসূচির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৮ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পাবে।
ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রশংসা করেন এবং ২০২১ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির বাংলাদেশ সফরের কথা আনন্দের সাথে স্মরণ করেন।
মহামারি পরিস্থিতির কারণে দুই সরকারের মধ্যে অনেক যোগাযোগ সশরীরে হতে পারেনি উল্লেখ করে, উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, আগামী মাসগুলেতে বেশ কয়েকটি সংলাপ এবং সফর অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তার সফরে সহযোগিতার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এটি ছিল বাইডেন প্রশাসনের কার্যভার গ্রহণের পর মার্কিন রাজধানীতে কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এছাড়া ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানদের সরকারি সফরে সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেশের দক্ষà¦