সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

কারাবন্দী আলেমদের মুক্তি দিতে মৌলভীবাজারে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্দোগ্যে শাখা সভাপতি মাও ফারুক আহমদ এর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন ও শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান কামালীর যৌত পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে থেকে বক্তারা এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন আজ আলেম উলামারা কারাবন্দী, বিনা বিচারে দীর্ঘ দিন যাবত তারা কারাগারে। তাদের অপরাধ তারা জাতির সামনে হক কথা বলেন এজন্যই সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও সাজানো ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ অসংখ্য আলেম উলামা কে কারাগারে বন্দী রেখে হয়রানি করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানিয়ে সরকারে কাছে জোরদাবী জানাচ্ছি অনতিবিলম্বে এসব মিত্যা বানোয়াট ও সাজানো ষড়যন্ত্র মূলক মামলা পত্যাহার করে কারাবন্দী আলেমদের নিঃ শর্ত মুক্তির ব্যবস্তা করুন। নাহলে সারা দেশে আন্দোলন এর দাবানল ছরিয়ে পরবে।

অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাও মুফতী হাবিবুর রহমান কাসেমী, আরো বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি মাওলানা ফয়জুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ মুফতী হিফজুর রহমান হেলাল, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মাও রুহুল আমীন, শহর শাখার সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন রায়পূরী, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, মোঃ নিজাম উদ্দীন মাও তাজুল ইসলাম, মাওঃ কাজী হুসাইন আহমদ, মাওঃ আবু তাহের, শেখ আব্দাল মাওঃ মুহাম্মদ বিন বাশার, হুসাইন আহমদ, আব্দুল ওয়াজিদ, মোসাদ্দেক আহমদ ফুয়াদ, মনসুর আহমদ, প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ