শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাফেজ নুরুজ্জামানের অপারেশন আজ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

হবিগঞ্জের মাধবপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইসলামিয়া হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ নুরুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ তার অপারেশন, পরিবার ও ছাত্রবৃন্দ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

রাজধানী ঢাকার গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ মুফতি ইমরানুল বারী সিরাজী আওয়ার ইসলামকে এ তথ্য জানান।

হাফেজ নুরুজ্জামান তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইসলামিয়া হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘ ৫০ বছরের অধিককাল যাবত দায়িত্ব পালন করে আসছেন। তার বয়স ৭৫। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসে আক্রান্ত। হঠাৎ ডায়বেটিস বেড়ে যাওয়ায় মগবাজার কমিনিউটি হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এলাকায় হরষপুরের হাফেজ সাহেব হুজুর নামে তিনি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ, হবিগঞ্জের আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জীসহ অনেক বিখ্যাত আলেমের সন্তান তার কাছে হিফজ সম্পন্ন করেছেন। তার হাজার হাজার ছাত্র দেশে-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন।

উনার দুই ছেলে মুফতি হাসান জুনায়েদ ও সাংবাদিক সালমান তারেক শাকিল। তার মেয়ের জামাতা আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি লুৎফুর রহমান ও মাওলানা রুহুল আমিন সাদী (সায়মুন সাদী)।

উল্লেখ্য, হরষপুর মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ