শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বগুড়া জামিল মাদরাসায় শুরু হয়েছে দাওয়াতুল হকের ইজতেমা: থাকছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া জামিল মাদরাসায় আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা। চলবে বাদ আসর পর্যন্ত।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর সভাপতি, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও জামিল মাদরাসার মোহতামীম মুফতি আরশাদ রাহমানী’র সভাপতিত্বে আয়োজিত এই ইজতেমায় উপস্থিত থাকছেন আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমুদুল হাসানসহ দেশ বরণ্যে ওলামায়ে কেরাম।

ইজতেমায় ইতোমধ্যে কয়েক হাজার ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন জানিয়ে জামিল মাদরাসা শিক্ষক মুফতি শফিকুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, উত্তরবঙ্গের প্রায় ১৬টি জেলার তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত মাদরাসাগুলো থেকে ইতোমধ্যে ওলামায়ে কেরামের ঢল নেমেছে দাওয়াতুল হকের আজকের ইজতেমায়। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন।

‘জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের সৌরভ ছড়িয়ে দিতে এই ইজতেমার আয়োজন। এখানে সুন্নত মোতাবেক প্র্যাক্টিক্যালি আজান, একামত, নামাজ ও দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ