শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আরেক মামলায় সু চির আরও ৪ বছর কারাদণ্ড দিয়েছেন জান্তা আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। অবৈধ ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে এই কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। খবর স্কাই নিউজের।

স্থানীয় সময় সোমবার জান্তাশাসিত দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করেন।

খবরে বলা হয়েছে— জান্তা সরকারের করা সব মামলার রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।

গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়, তখন অবৈধ ওয়াকিটকি পাওয়ার অভিযোগ ওঠে। তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করেন, তারা বিনা ওয়ারেন্টেই তার বাড়িতে যান।

এর আগে নির্বাচনি প্রচারে কোভিড নিয়ম লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সু চিকে চার বছরের সাজা দেন জান্তার আদালত।

সোমবারের মামলার ঘোষণা ছাড়া সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।

উল্লেখ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ