শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার সমালোচিত বক্তব্য দিয়ে আলোচনায় আবু ত্বহা আদনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

কোরআন শরীফ অর্থ না বুঝে মুখস্থ করলে কুরআনের হক আদায় হবে না বলে মন্তব্য করেছেন বক্তা আবু তহা মুহাম্মদ আদনান। এছাড়াও তিনি বলেছেন, ইংরেজি ভাষা শেখাকে আলেমরা হারাম ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার মাধ্যমে মাদরাসা শিক্ষিতদের পিছনে ফেলে রাখা হয়েছে এর দায়ে কাঁধে নেবে কে?

শেক্সপিয়রের একটি বইয়ের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, এই বই যদি কেউ মুখস্ত করে ইংরেজি না বুঝে তাহলে কি সে এর মূল উদ্দেশ্য অর্জন করতে পারবে? ...পারবে না। ঠিক তেমনি অর্থ না বুঝে যেই শিশুরা কুরআন হেফজ করছে তারা উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছে।ফেসবুক ও ইউটিউব থেকে উঠে আসা বক্তা আবু তহা আদনান-এর বক্তব্য অনলাইন অফলাইনে বেশ সমালোচনা তৈরি করেছে।

লেখক আলেম মাওলানা আবদুল্লাহ আল ফারুক লিখেছেন, এই যুগে যোগ্য না হয়েও বিখ্যাত হয়া যায়। কারণ, বিখ্যাত হওয়ার উপকরণগুলো এখন সস্তা ও সুলভ। যেমন ধরুন, আপনি একটা বক্তব্য রেকর্ড করে এডিট করে আপলোড করলেন। এরপর সেটা বুস্ট করে ভিউ বাড়িয়ে রাতারাতি ফেমাস বক্তা হয়ে গেলেন..।

আরবি ভাষার শিক্ষক মাওলানা মুহিউদ্দীন ফারুকী লিখেছেন, কুরআন হিফজের সময় যারা "হামতাম কাছিরান" পড়ানোর নিয়ত করে তাদের ছাত্ররা অধিকাংশই হিফজ করতে পারে না। অকালে ঝরে যায়। কেউ কেউ হিফজ করলেও তারা আলেম হতে পারে না।

এ বিষয়ে আব্দুল করিম আল মাদানি নামে এক ফেসবুক ব্যবহারকারী তার দীর্ঘ পোস্টে লিখেছেন, ...‘সাত থেকে বারো বছরের বাচ্চাদেরকে আপনি বিশালকায় আরবী ভাষা কি শিখাবেন ? যেখানে আরবী ভাষা আয়ত্ত করতে বড়দের লেগে যায় তিন থেকে চার বছর, সেখানে বাচ্চাদের তো আরো বেশী লাগার কথা।

অপরদিকে, বাচ্চাদেরকে অনুবাদে আর আরবী গ্রামারে মনযোগ নিবেশেন করালে, এদের কোরান মুখস্থ কবে হবে ? কোর'আন মুখস্থ করা ও ধরে রাখা কি চারটিখানি কথা’ ?

এছাড়া আরো অনেকেই সরব হয়েছেন তার এই বিতর্কিত বক্তব্য ‍নিয়ে।

এটি/ কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ