শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

‘ইংরেজি ভাষা সম্পর্কে আলেমদের দৃষ্টিভঙ্গির বিকৃত প্রচারণাই তাদের উদ্দেশ্য ছিলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লিয়াকত আলী।। প্রায় দুই শ’ বছর ধরে উপমহাদেশে একটি কথা ছড়িয়ে রয়েছে। তা হলো আলেমরা ইংরেজি ভাষা শেখা হারাম মর্মে ফতোয়া দিয়েছেন। কিন্তু ফতোয়াটির উৎস বা সূত্র কেউ উল্লেখ করেন না, অনুসন্ধানের প্রয়োজনীয়তাও উপলব্ধি করেন না। ফতোয়াটি কে দিয়েছিলেন, সেটি কোথায় আছে, তার কোনো পাত্তা নেই।

কেউ কথাটি বাতাসে ছেড়ে দিয়েছে। আর জনসাধারণ তা বিশ্বাস করে আলেমদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে রেখেছে। এমনকি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের কেউ কেউ তো অনুসন্ধান বা যাচাই ছাড়াই নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে, শাহ আবদুল আজিজ মুহাদ্দিছে দেহলবী রহ: ইংরেজি শিক্ষা হারাম বলে ফতোয়া দিয়েছিলেন।

অথচ স্যার সাইয়েদ আহমদ খান আলীগড় কলেজ ও পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার সময় নিজের কাজের যৌক্তিকতার পক্ষে উল্লেখ করেছিলেন যে, শাহ আবদুল আজিজ মুহাদ্দিছে দেহলবী রহ: ইংরেজি শিক্ষা করার পক্ষে ফতোয়া দিয়েছিলেন।

কিন্তু স্যার সাইয়েদ আহমদ এ ফতোয়ার সূত্র উল্লেখ করেননি। উল্লেখ্য, স্যার সাইয়েদ আহমদ খান ছিলেন দিল্লি কলেজের ছাত্র, যে কলেজের প্রধান শিক্ষক ছিলেন মাওলানা মামলুক আলী। আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সাইয়েদ আহমদ খান ও দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি উভয়ের উস্তাদ ছিলেন মাওলানা মামলুক আলী রহ:।

আর মাওলানা মামলুক আলীর উস্তাদ ছিলেন মাওলানা রশিদুদ্দীন খান, যিনি ছিলেন হজরত শাহ আবদুল আজিজ রহ:-এর বিশিষ্ট শিষ্য। অতএব হজরত শাহ আবদুল আজিজ রহ:-এর ফতোয়া সম্পর্কে ভালোভাবে জানা থাকার কথা স্যার সাইয়েদ আহমদ খানের।

প্রকৃতপক্ষে ফতোয়াটি রয়েছে ফতোয়ায়ে আজিজিয়ার পরিশিষ্টে। তাতে রয়েছে- বোখারার বাদশাহ কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলেন হজরত শাহ আবদুল আজিজের কাছে। একটি প্রশ্ন ছিল ইংরেজি ভাষা শেখা নিয়ে। জবাবে তিনি ফার্সিতে লিখেছিলেন তা’লিমে ইংরেজি ইয়া’নি আইনে খত ও কিতাবাত ও লুগাত ও ইস্তেলাহাত ইহারা দানেস্তন বাকে নাদারদ অর্থাৎ ইংরেজি লিপি ও লেখার নিয়ম, শব্দ ও ভাষা ইত্যাদি শেখায় কোনোই দোষ নেই। (পৃষ্ঠা ১৯৫, মুজতাবাই মুদ্রণ)

আরেক বিখ্যাত আলেম আল্লামা আবদুল হাই ফিরিঙ্গি মহল্লি (মৃত্যু ১৮৮৬ খ্রি.) এর ফতোয়া প্রায় একই ধরনের। তিনি বলেন, বস্তুত নিছক ইংরেজি শেখা শরিয়তের দৃষ্টিতে নিষিà¦