সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাওলানা আশরাফ আলী নিজামপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।। চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ।

গতকাল শুক্রবার মাদ্রাসার বার্ষিক মাহফিলে পাগড়িদানে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাকে আঘাত করে। এতে কোমর এবং পায়ে গুরুতর ব্যথা পেয়েছেন তিনি।

তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আজ সকাল ১০ টায় শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে এক্সরে শেষে এখনো রিপোর্ট দেওয়া হয়নি।

বর্তমানে তিনি হাঁটাচলা করতে পারছেন না, হুইল চেয়ারের সাহায্য নিচ্ছেন। মাওলানা আশরাফ আলী নিজামপুরী সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ