শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হাতপাখার প্রার্থীদের বিজয়ী করুন: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে সারাদেশে হাতপাখার প্রার্থীদের বিজয়ী করার জন্যে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

তিনি বলেন, কেউ ভোট ডাকাতি, ভোট কারচুপি করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোট ডাকাত, ভোট চোরদের আজীবনের জন্য প্রত্যাখান করতে হবে। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আজ সোমবার বাদ জোহর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদসদ্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীদের উপর বিভিন্নভাবে হুমকি, ধমকি ও জুলুম নির্যাতন করা হচ্ছে। যে সব ইউপিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান জালিয়ে দেয়া হয়েছে আমরা সে সবের সুষ্ঠু বিচার দাবী করছি। দ্রুত সন্ত্রাসী এবং দস্যুদের গ্রেফতার করতে হবে।

এদিকে আজ বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ’র নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এতে আরো বক্তব্য রাখেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, মহানগর সভাপতি ও কাউন্সিলর প্রার্থী নূর হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। পথসভা গণসমাবেশে রূপ নেয়।