শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দেশের কোন এলাকাই উন্নয়নে পিছিয়ে থাকবে না: টিপু মুনশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দিনে কোন এলাকাই আর পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকারি দপ্তরগুলোও ঢেলে সাজানো হচ্ছে। অফিস-আদালত আধুনিকায়ন করা হচ্ছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পীরগাছার সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। যেসব এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে, তা দ্রুত পাকাকরণের কাজ শুরু হবে। কোন রাস্তা আর কাচা থাকবে না। করোনার কারণে উন্নয়নমূলক কাজে যে বাঁধাগ্রস্থ হয়েছে, তা আবার সচল হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে। তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তাই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে। গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা ভোগ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ