শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বোর্ড বাজার এলাকার বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর এলাকার ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম (৪০) তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমির উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে দেবনগর এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বোর্ড বাজার এলাকায় তেঁতুলিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসেন। বাবা-ছেলের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে হাসপাতালে আনা হয়। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরই পালিয়ে যান। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ