শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

এবার লক্ষ্মীপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক এ মামলা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে এ মামলা করা হয়।

আদালতসূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি। পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক বলেন, মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শুধু জাইমার সম্মানহানি নয়। এটি পুরো নারী সমাজের জন্য অপমানজনক। এ জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলা করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ