শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘মুসলমানদের ওপর চালানো নৃশংসতা থেকে শিক্ষা না নিলে অনেক দেরি হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরাট/হায়দ্রাবাদ: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) সভাপতি ড. আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্তব্য প্রদান করেন। মিরাট জেলায় তার নির্বাচনী সমাবেশের সময় তিনি জনগণকে তাদের ভোট সঠিকভাবে ব্যবহার করার আবেদন জানিয়েছেন।

গত শনিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) এর সভাপতি এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাদের নেতৃত্ব নির্বাচন করার জন্য আমাদের ভোটকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত।

মিরাট জেলার হাপুর রোডে সিএনজি পেট্রোল পাম্পের সামনে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন ওয়াইসি। তিনি বলেন, আপনার নেতৃত্ব বেছে নিতে আমরা আপনার ভোট বিজ্ঞতার সাথে ব্যবহার করার জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি।

মালিয়ানা ও হাশিমপুরার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এখানকার মুসলমানদের ওপর চালানো নৃশংসতা থেকে শিক্ষা না নিলে অনেক দেরি হয়ে যাবে।

তিনি ২১ বছরের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, যদি কোনো মেয়ের বয়স ১৮ হয়। কাকে ভোট দেবেন তা ঠিক করতে পারেন, তারপর কীভাবে তিনি তার বিয়ে এবং কখন এবং কার সাথে বিয়ে করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এটা অযুক্তিক। একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হলেই তাকে ভোটাধিকার দেয়া উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ