শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ওআইসির সম্মেলনে আফগানিস্তান নিয়ে যা বলল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান যেন উগ্রপন্থী দলের আশ্রয়স্থলে পরিণত না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব। এছাড়া আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলেও রোববার জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় আফগানিস্তানে ইসলামী স্টেটের (আইএস) হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের পতন বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। এই বিশৃঙ্খলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনেরও প্রভাব ফেলবে।

এ সময় প্রিন্স ফয়সাল বিন ফরহান বলেন, চলমান সংকট নিরসনের লক্ষ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা শুরু করবে সৌদি আরব।

জাতিসংঘের মতে, আফগানিস্তান ‘বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্যে একটির’ সম্মুখীন হয়েছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও আফগানিস্তানে ভবিষ্যতে ভয়াবহ দুর্ভিক্ষের করলে পড়তে পারে বলে সতর্ক করেছে।

চলতি বছরের ২১ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ