শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেয়েদের বিয়ে দেওয়া উচিৎ ১৬ বছরেই: ভারতীয় সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছেন দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির একের পর এক সাংসদ। মন্তব্য করেছেন আবু আজমি, শফিকুর রহমান বকর। এবার একই পথে হেঁটে মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান।

তার বক্তব্য,  ১৬ বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে হাসান বলেন, ‘নারীদের প্রজননের বয়স ১৬-১৭ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। ১৬ বছর বয়স থেকেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। বিয়েতে দেরি হলে এর দুটি ক্ষতি হয়, একটি হল বন্ধ্যাত্বের সম্ভাবনা। দ্বিতীয়টি হল যখন একজন বৃদ্ধ হয়ে যায়, তখনও সন্তানরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না। এমনকি আপনি যখন আপনার জীবনের শেষ দশকে আছেন, তখনও আপনার সন্তানেরা ছাত্রই থেকে যায়। আমরা প্রাকৃতিক প্রক্রিয়াকে ভেঙে দিচ্ছি’।

তিনি আরও বলেন, ‘আমি একমত যে একটি মেয়ে যখন পরিণত হয় এবং প্রজনন বয়সে পৌঁছায়, তখনই তার বিয়ে করা উচিত। একটি মেয়ে ১৬ বছর বয়সে পরিপক্কতা অর্জন করলে, তাকে ১৬ বছর বয়সেই বিয়ে করা যেতে পারে। তিনি যদি ১৮ বছর বয়সে ভোট দিতে পারেন তবে কেন তিনি বিয়ে করতে পারবেন না? শিশুরা যখন বড় হয়, তখন তারা অশ্লীল ভিডিও এবং ছবি দেখতে শুরু করে তখন শৃঙ্খলাহীনতা বাড়ে’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ