শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তাবলিগের উপর নিষেধাজ্ঞা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মুুফতি তাকি উসমানির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা তাবলীগ জামাত বিরোধী প্রজ্ঞাপন ইস্যুতে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালেকির সাথে সাক্ষাত করেছেন দেশটির মুফতিয়ে আজম,  সাবেক বিচারপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান ও শাইখুল ইসলাম মুুফতি তাকি উসমানি।

তাবলীগ জামাতের দায়িত্বশীল ইমতিয়াজ গনির নেতৃত্বে এই সাক্ষাত বিনিময় হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিনেটর মোহাম্মদ তালহা মাহমুদ, ক্বারী মোহাম্মদ হানিফ জালান্ধারী।

এ সময় তাবলীগ জামাত ইস্যুতে সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের গভীর উদ্বেগ প্রকাশ করেন মুফতি তাকি উসমানী।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, তাবলীগ জামাতের মাধ্যমে পৃথিবীব্যাপী ইসলামের বার্তা ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে, তাই তাবলীগ জামাত নিয়ে সৌদি আরবের এমন সিদ্ধান্ত উম্মতে মুসলিমার হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে।

এ সময় আরও বলা হয়, পৃথিবীতে দাওয়াতি কাজ ছড়িয়ে দেওয়ার ফরয দায়িত্ব পালন হচ্ছে একমাত্র তাবলীগ জামাতের মাধ্যমে।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় আরও বলা হয়, তাবলীগ জামাতের কাজ নবীদের রেখে যাওয়া কাজ। মুসলমানদের কেন্দ্র এবং কেবলা থেকে তাবলীগ জামাত সম্পর্কে এমন বক্তব্য উদ্বেগজনক।

এসময় সৌদি রাষ্ট্রদূতকে প্রতিনিধি দলের পক্ষ থেকে তাবলীগের মার্কাজে আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, সৌদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমার খুৎবা দিতে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক লিখিত আরবি খুতবাটিতে তাবলীগী কাজের নিন্দা করা হয়েছে। সৌদি আরবের এমন কর্মকাণ্ডে মুসলিম বিশ্বের নানা মহল থেকে নিন্দা জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ