শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিশুকে ডায়াবিটিস থেকে দূরে রাখতে জেনে নিন ৫ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাড়ির কোনো সদস্যের ডায়াবিটিস থাকলে অনেকসময় পরিবারের ছোট সদস্যদেরও ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।

বাড়ির কোনো একজন সদস্যও যদি ডায়াবিটিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের ছোটদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ডায়াবিটিস থেকে যেভাবে দূরে রাখবেন শিশুকে:-

শিশুকে নিয়মিত দৌড়ঝাঁপ করান: এই আধুনিক জীবনে বাচ্চাদের খেলার মাঠের বদলে ভিডিও গেমের রিমোট হাতে বেশি দেখা যায়। যা শিশুর সঠিক বিকাশে বাধা দেয়। তাই প্রতিদিন অন্তত ঘণ্টাখানেক দৌঁড়ঝাপ করা উচিত।

শিশুর ওজন নিয়ন্ত্রণে রাখুন: বয়সের তুলনায় শিশুর ওজন যদি বেশি থাকে তাহলে সর্বপ্রথম নিয়ন্ত্রণে আনুন ওজন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে শিশুর উপযুক্ত একটি ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন।

শিশুর খাদ্যতালিকা থেকে মিষ্টি জাতীয় খাবার কমান: চকোলেট হোক বা রসগোল্লা, বাচ্চারা মিষ্টি জাতীয় খাবাব খেতে সবসময়ই ভালবাসে। বাড়ির বড়দের খেয়াল রাখতে হবে যাতে শিশু অতিরিক্ত মিষ্টি খাবার না খেয়ে ফেলে।

বেশি করে ফল খাওয়ান: শিশুর সকালের প্রাতঃরাশে অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে বেশি করে ফলও রাখুন।

সময়মতো খাবার খাওয়ান : শিশুর স্বাস্থ্যের যত্ন নিতেপ্রত্যেক দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে খাওয়ানোর চেষ্টা করুন। সময়মতো খাবার খেলে হজমজনিত সমস্যা থেকে দূরে থাকবে শিশু।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ