বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করল কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের জলসীমায় ইসরায়েলের কোনো পণ্যবাহী জাহাজ প্রবেশ করতে পারবে না। ডিক্রি জারি ইহুদিবাদী দেশটির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আরব নিউজের।

জানা গেছে, শুধু কুয়েতগামী নয়, যে কোনো দেশে যাওয়ার পথে এখন থেকে ইসরায়েলি জাহাজ আর কুয়েতের জলসীমা ব্যবহার করতে পারবে না।

আগে থেকেই কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী। কুয়েতের পার্লামেন্টে গত মে মাসে আইন পাস করে ইসরায়েলে কুয়েতিদের সফর নিষিদ্ধ করা হয়।

কুয়েতি বংশোদ্ভূত প্রবাসীও ইসরায়েলের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে পারবে না। ইসরায়েলের কোনো পণ্যও কুয়েতে প্রবশের অনুমোতি নেই।

ইসরায়েলের পক্ষে কথা বলায় এর আগে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় হুশিয়ার করে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ