শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সাইপ্রাসের মসজিদে হামলার সমুচিত জবাব দেওয়া হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সাইপ্রাসের মসজিদে হামলার সমুচিত জবাব দেওয়া হবে। বুধবার দক্ষিণ গ্রিক সাইপ্রাসের লারনাকা শহরের একটি মসজিদে এক যুবক আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দুই দিনের সফরে কাতার সফর যাচ্ছেন। কাতার সফরের আগে সাংবাদিকদের তিনি সাইপ্রাসের মসজিদে হামলা নিয়ে কথা বলেন।

এরদোগান বলেন, দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ সাইপ্রাসে আমাদের মসজিদে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই আক্রমণ বিনা জবাবে থাকবে না। হামলার সমুচিত জবাব দেওয়া হবে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা দক্ষিণ সাইপ্রাসকে এটা বলতে চাই, আমাদের প্রার্থনার জায়গায় এ ধরনের নাশকতামূলক কাজ করবেন না। এ ধরনের কাজের জন্য আপনাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। ১৯৭৪ সালে একটি সামরিক অভ্যুত্থানকে সামনে রেখে তুরস্ক সাইপ্রাসে হানা দেয়। এতে সাইপ্রাস দুইভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণে গ্রিক সাইপ্রাস আর উত্তরে তুর্কি সাইপ্রাস। উত্তরের তুর্কি সাইপ্রিটকে তুরস্ক স্বাধীনত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বিশ্বের অন্য কোনো দেশ তুর্কি-সাইপ্রাসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

দক্ষিণ সাইপ্রাসে হামলার ঘটনায় রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেন, এটা শুধু মুসলিমদের ওপর নয়, এটা মানব জাতির সাধারণ (কমন) মূল্যবোধের ওপর আক্রমণ। কিছু চক্র শান্তিপূর্ণ সহাবস্থান থেকে কতটা দূরে হামলার ঘটনা সেটি প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে তুর্কি সাইপ্রাসের নেতা এরসিন তাতারও দক্ষিণ সাইপ্রাসের মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। গ্রিক সাইপ্রাসকে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে আহ্বান জানিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ২৭ বছর বয়সী সিরিয়ার এক যুবককে আটক করেছে। সূত্র: আল জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ