আমাদের সমাজে যারা লিভ টুগেদারের মত পাপাচারে লিপ্ত তাদের অনেককে এর পক্ষে বিভিন্ন যুক্তি দিতে দেখা যায়। এর মধ্যে একটি হলো, মানুষের জীবনে বৈবাহিক সম্পর্কও ভেঙ্গে যায়, এতে করে ক্ষতিগ্রস্ত হয় দুই পরিবার। আবার এমন দম্পতির সন্তান থাকলে বিষয়টি তো আরো জটিল হয়ে যায়। এর থেকে লিভ টুগেদার ভালো. যেখানে দুজন দুজনকে বোঝার চেষ্টা করে, ভালো বোঝাপড়া না হলে একজন অপরজনকে ছেড়ে চলে যায়। এতে ব্যাপক ক্ষতির কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, মুফতি এনামুল হক কাসেমী। সাক্ষাৎকার নিয়েছেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
‘বৈবাহিক সম্পর্কও ভেঙ্গে যায়, লিভ টুগেদারের মাধ্যমে আগেই বোঝাপড়া করে নেওয়া ভালো’ লিভ টুগেদারের পক্ষে অনেকেই এমন যুক্ত দেন- এ বিষয়ে একজন ইসলামি চিন্তাবিদ হিসেবে কি বলবেন?
মুফতি এনামুল হক কাসেমী: ‘বিবাহ হলো একটি বৈধ পন্থা। বিবাহের মাধ্যমে দুজনের মধ্যে তৈরি হওয়া দাম্পত্য জীবন সুখী, স্থায়ী করতে ইসলামী বিধি-বিধান মানা প্রয়োজন। ইসলামী বিধি-বিধান মানলে সহজেই দাম্পত্য জীবনে ভাঙ্গন ও অশান্তি সৃষ্টির কোন সুযোগ নেই’।
‘বর্তমানে আমাদের সমাজে বৈবাহিক জীবনে ইসলামের নির্দেশনা মানার প্রবণতা একদম নেই বললেই চলে। ইসলামী নির্দেশনা না মানার কারণেই পারিবারিক জীবন অশান্তি ও ভাঙ্গনের মত অবস্থায় গিয়ে দাঁড়ায়। দাম্পত্য জীবন এই অবস্থায় আসার জন্য লিভ টুগেদার না করা দায়ী নয়। ইসলামি বিধান না মানা দায়ী।
‘স্বামী-স্ত্রী যদি একে অপরের অধিকারের বিষয়ে সচেতন থাকে তাহলে তাদের সর্ম্পকের মধ্যে ভাঙ্গন ও অশান্তি সৃষ্টির কোন সম্ভাবনা নেই, উল্টো দাম্পত্য জীবন সুখী ও দীর্ঘস্থায়ী হবে’।
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ তাআলার কাছে হালাল বস্তুর মধ্যে সবথেকে অপছন্দনীয় হলো স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। তাই প্রত্যেক দম্পতির উচিত দাম্পত্য জীবনে ইসলামের যে সব নির্দেশনা আছে তা জানা ও মানার চেষ্টা করা‘।
দাম্পত্য জীবনে একান্ত ভাঙ্গনের মত পরিস্থিতি এসে à¦