রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

পদত্যাগে হবে না, মুরাদকে গ্রেফতার করতে হবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু প্রতিমন্ত্রীর পদ থেকে সরানো নয়, মুরাদ হাসানকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিয়ে এই দাবি জানান তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শুধু পদত্যাগ নয়, তাকে (মুরাদ হাসান) গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে।

খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্যের পর এক চিত্র নায়িকার সঙ্গে অশালীন ফোনালাপের অডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, উনি (প্রধানমন্ত্রী) নির্দেশে দিয়েছেন, আমরা দেখি সে পদত্যাগ করছেন কি না। এখন এর বেশি কিছু বলতে চাই না।

তিনি বলেন, আমি মনে করি, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সে রাজনীতি করার অযোগ্য। তাকে দলের সকল পর্যায়ের তার যে পদ বা অবস্থান তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।

রিজভী বলেন, সে যে অন্যায় কথা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। তার বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ