মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

স্কটল্যান্ডে মসজিদে হামলার পরিকল্পনাকারীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোর একটি আদালত সেদেশের একটি মসজিদ ও ইসলামিক কেন্দ্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার জন্য এক বর্ণবাদী ব্যক্তিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

স্কটল্যান্ডের গ্লাসগোর আদালত অক্টোবর মাসে ২৪ বছর বয়সী স্যাম এমেরিকে মোট আটটি কেসের সাজা প্রদান করেছে। এরমধ্যে দু’টি সন্ত্রাসবাদের কেস রয়েছে। স্যাম এমেরি ২০১৯ গ্রেপ্তার হয়েছিল। স্কটিশ পুলিশ বলেছে যে, স্যাম ফাইফ ইসলামিক সেন্টারে (Fife Islamic Centre) হামলার পরিকল্পনা করেছিল। এই সেন্টারে হামলা করার বিষয়ে সে একটি মেসেঞ্জার প্রোগ্রামে কথা বলেছিল।

এমেরির বিরুদ্ধে ফিফের গ্লেনরথ ইসলামিক সেন্টারে হামলার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছিল, কিন্তু এই অভিযোগে তাকে খালাস করা হয়েছিল। এমরির বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে ইসলামোফোবিক এবং ইহুদি-বিরোধী বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদের উসকানি দেওয়া।

স্যাম এমেরির বাড়ির অনুসন্ধানে ২০১১ সালে নরওয়েতে ৭৭ জনের হত্যাকারী আরেক ডানপন্থী সন্ত্রাসী অ্যান্ডার্স ব্রুইকের একটি বিবৃতির প্রতিলিপি উদ্ধার করা হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ