মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে হত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এ হত্যার চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়। তুরস্কের গণমাধ্যমের বরাত মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, সিরত শহরে এরদোগানের একটি অনুষ্ঠানে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পাওয়া গেছে। গাড়ির নিচে ওই বোমাটি প্রথম দেখতে পান ওই পুলিশ কর্মকর্তার এক বন্ধু।
পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, গাড়িতে বোমা বেঁধে রাখা হয়েছিল। তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব স্কোয়াড এটি নিষ্ক্রিয় করে। তবে এই ঘটনায় কেউ জখম বা আহত হয়নি।

তদন্তকারী কর্মকর্তারা ওই গাড়ি এবং বোমায় থাকা হাতের ছাপ পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এরদোগানকে হত্যার জন্যই হয়তো এভাবে গাড়ির নিচে বোমা বেঁধে রাখা হয়েছিল।

বোমা আবিষ্কারের পূর্বে ওই কর্মকর্তার গাড়িটি নিয়ে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনার আগেই গাড়ির নিচে বোমা থাকার বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে সিরত শহরের একটি স্থানীয় র্যালিতে ভাষণ দেন এরদোগান। সেখানে তিনি মূলত দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ