মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রামপুরায় বাসে আগুন: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন: স্বপন রেজা (২৫) ও শহীদ ব্যাপারে (২২)।

ওই মামলার তদন্ত অফিসার এসআই তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা যে মামলা হয়েছে তাতে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত স্বপন প্রাইভেটকার চালক ও শহীদ সবজি ব্যবসায়ী। তাদেরকে রোববার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। ওই ঘটনায় ৩০ নভেম্বর রামপুরা থানায় দুইটি অজ্ঞাত মামলা করা হয়েছে। তাতে ৮০০ জনকে আসামি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ