বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কেনিয়ায় নদীতে বাস ডুবে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার কিটুই কাউন্টিতে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিটুইয়ের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, বাস সেতু থেকে নদীতে পড়ে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কেনিয়া রেড ক্রস এবং আইন প্রয়োগকারী সংস্থা একসঙ্গে উদ্ধারের অভিযান চালিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ