মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সৌদি আরব। খবর গালফ নিউজের।

শুক্রবার (৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন শো করবে না।

তাওয়াক্কালনা অ্যাপ ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবে-
যে কোনো প্রকার আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
যে কোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
যে কোনো প্রকার সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই গমন করা হোক।
বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

এখন পর্যন্ত তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এখন এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ