শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক

চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসার দু'দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা দু’দিনের এক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করেছে।

জানা যায়, আগামী ১৬, ১৭ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্রবার) মাদরাসা চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্মরণসভা, দোয়া মাহফিল ও ফারেগিন ছাত্রদের পূনর্মিলন।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক কাসেমী জানিয়েছেন, মাদরাসার জমিদাতা বিশিষ্ট দানবীর জনাব শেখ জনুরুদ্দীন (রহ.), সাবেক মুতাওয়াল্লি আলহাজ্ব ওয়াজ আলী ও আলহাজ বুরহান উদ্দিন (রহ.) এবং অত্র মাদরাসার শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.), মাদরাসার স্বপ্নদ্রষ্টা মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইসহাক ফরিদী (রহ.), শাইখুল হাদিস মুফতি মতিউর রহমান (রহ.) ও মসজিদ ই নূর-এর ইমাম ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী (রহ.)-এর স্বরণে আলোচনা, প্রবন্ধপাঠ ও দোয়া মাহফিল। এতে উস্তাদদের বিশেষ নসিহত থাকবে।

মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা খুরশীদ আলম কাসেমী বলেন, এই মাদরাসার ছাত্র-শিক্ষকদের হৃদয়ে আল্লামা ইসহাক ফরীদি রহ.-এর মহব্বত ও কথা বরাবরই উচ্চারিত হয়। আল্লামা ইসহাক ফরীদির চিন্তা-চেতনা আরও ব্যাপকভাবে চর্চা হওয়া জরুরি। সেই উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ ফারেগিন ছাত্রদের পূনর্মিলনীর আয়োজন করেছে।

১৭ ডিসেম্বর শুক্রবার মাদরাসার বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ আলেম-উলামা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ