মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে অংশ নেয়। এ সময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত মাদরাসার পুনর্বাসনে সরকার ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, চিকিৎসকদের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠনের তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স দেশবাসীর প্রতি অসুস্থ শিক্ষার্থীদের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ