মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাবুল দূতাবাসে কূটনীতিক মিশন চালু করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব ঘোষণা দিয়েছে যে দেশটির কাবুল দূতাবাসে কূটনীতিক মিশন চালু করেছে তারা। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এমন ঘোষণা দেয় বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ (সৌদি প্রেস এজেন্সি) জানিয়েছে, আফগান জনগণের জন্য সৌদি কর্তৃপক্ষ সকল ধরনের কূটনীতিক সেবা দিতে চায়, এর প্রেক্ষিতে এ কূটনীতিক মিশন চালু করা হয়েছে।

এদিকে সোমবার ওআইসি সদস্যদের মন্ত্রী পর্যায়ের এক সভার ডাক দিয়েছে সৌদি আরব। ওই সভায় আফগানিস্তানের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর তারিখে ওআইসি সদস্যদের মন্ত্রী পর্যায়ের ওই সভার আয়োজন করতে চায় পাকিস্তান। পাকিস্তান প্রস্তাব দিয়েছে যে ইসলামাবাদে ওই সভা আয়োজন করা হোক।

এদিকে সৌদি কর্তৃপক্ষ আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে। সৌদি আরব মনে করছে যে আফগানিস্তানে অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে তা এ অঞ্চল আর আন্তর্জাতিক শান্তি ও স্থিতিমীলতার জন্য হুমকি।

আফগানিস্তানের এ অর্থনৈতিক সঙ্কট পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা মুখ্য ভূমিকা পালন করেছে। কারণ, তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ পাওয়ার দু’দিন পরেই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৯ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। এছাড়া আফগানিস্তানে অর্থ সরবরাহের পথ বন্ধ করে দেয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ