শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হেফাজত মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা ও শাগরেদ মাওলানা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও জামিয়া মাদানিয়া যাত্রবাড়ী মাদরাসা মোহতামীম আল্লামা মাহমুদুল হাসান।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম রহ. একাধারে সুবক্তা, লেখক, সংগঠক ও দ্বীনের একজন ত্যাগী দাঈ ছিলেন। তিনি বেফাক ও হাইয়াতুল উলিয়ায় আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি ছিলেন আমাদের সহযোদ্ধা ও সহকর্মী। তাকে হারিয়ে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত।

বেফাক সভাপতি বলেন, জীবনের প্রারম্ভে তিনি তাফসির মাহফিলের মাধ্যমে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা  রেখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।

সবশেষে আল্লামা মাহমুদুল হাসান বলেন, তিনি ছিলেন এদেশের শিক্ষাসংস্কার আন্দোলনের সচেতনকর্মী। কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংগঠন হাইয়াতুল উলিয়া ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকে তার অবদান চির স্মরণীয় হবে থাকবে। তার অভাব পূরণ হওয়ার মতো নয়। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচু মাকাম দান করুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ