মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্ট, আরব লিগের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।

সোমবার এক বিবৃতিতে আরব মুসলিম রাষ্ট্রগুলোর সংস্থা এ নিন্দা জানিয়েছে। খবর ওয়াফার।

এতে বলা হয়, মুসলিমদের আবেগ ও অনুভূতিতে আঘাত দিতে ইহুদিবাদী এ রাষ্ট্রপতি পবিত্র মসজিদে অনুপ্রবেশ করেছেন।

রোববার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়ে।

সেখানে ইহুদি উৎসব হানক্কিহ উপলক্ষ্যে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরও ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবর তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়।

১৯৯৪ সালে উগ্রবাদী ইহুদিরা ইব্রাহিমি মসজিদে অনুপ্রবশ করে ২৯ মুসল্লিকে হত্যা করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ