শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আল্লাহই আমাদের সমস্যার সমাধান করবেন: আফগান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেকারত্বের হার ও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এগুলো অজ্ঞ লোকের কাজ মন্তব্য করে তিনি বলেছেন, দেশটির বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারই দায়ী।

আফগান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর গত শনিবার (২৭ নভেম্বর) প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাসান আখুন্দ উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, তালেবান ক্ষমতা দখলের পরেই কি আফগানিস্তান সংকটে পড়েছে নাকি এগুলো আগে থেকেই ছিল?

তিনি বলেন, আফগান ইসলামিক আমিরাত কাউকে রিজিকের প্রতিশ্রুতি দেয়নি, আল্লাহই সবার জন্য খাবারের প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন, আমরা তার কাছে প্রার্থনা করি। তিনিই আমাদের সমস্যার সমাধান করবেন।

তালেবানের এ নেতা বলেন, আফগানিস্তানে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক সংকট মার্কিন-সমর্থিত সরকার থাকার সময়েই ছিল। এগুলো তালেবান ক্ষমতা দখলের কারণে তৈরি এমন কথায় আফগানদের প্রভাবিত না হতে অনুরোধ করেন তিনি।

হাসান আখুন্দ অভিযোগ করেন, পালিয়ে থাকা আগের সরকারের কিছু অংশ এখনো উত্তেজনা তৈরি করছে এবং তালেবান সরকারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। পশ্চিমা মদতপুষ্ট ওই সরকার ‘বিশ্বের সবচেয় দুর্বল শাসন ব্যবস্থা’ ছিল বলেও মন্তব্য করেন বর্তমান আফগান প্রধানমন্ত্রী।

দেশটিতে চলমান দুর্ভিক্ষ আল্লাহর পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, আসুন, সবাই এই পরিস্থিতি থেকে উত্তরণে খোদার কাছে প্রার্থনা করি।

আফগান প্রধানমন্ত্রী বলেন, আমরা সমস্যায় জর্জরিত। সৃষ্টিকর্তার দয়ায় আমরা জনগণের দুর্দশা ও কষ্ট দূর করার চেষ্টা করছি।

এসময় বিপদগ্রস্ত আফগানদের সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অর্থ ও সহযোগিতা আটকে না রাখতে অনুরোধ করেন এ নেতা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ