মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসরায়েলে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষায় সব বিদেশির ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। বিশ্বের প্রথম দেশ হিসেবে সংক্রমণে এড়াতে জল, স্থল ও আকাশসীমা বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েল। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের অনুমোদনের অপেক্ষায়। আপাতত ১৪ দিন ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

দেশটির কর্মকর্তারা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনগুলো কতটা কার্যকর সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

ওমিক্রন ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তার পর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এ ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ওমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক। আরও কয়েক অঞ্চল কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ