শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলের সঙ্গে বিশাল চুক্তি করায় জর্দানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েল এবং জর্দানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্দানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শুক্রবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজারও মানুষ অংশ নেন।

এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্দান ও ইসরায়েলের মধ্যে এযাবতকালের সবচেয়ে বড় চুক্তি। ২৭ বছর আগে জর্দান এবং ইহুদিবাদী ইসরায়েল শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্দান ইসরায়েলকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে, ইসরায়েল থেকে পাবে ২০ কোটি ঘণমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।

এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন গতকাল আম্মানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে বলেছেন, সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে। এছাড়া বিরোধীরা বলছেন, এই চুক্তির ফলে জর্দান ইহুদিবাদী ইসরায়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে-সরকারের উচিত ইসরায়েলের ওপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা।

বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে। ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ