শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিতে যাত্রাবাড়ী মাদ্রাসায় আজ থেকেই জনসমাগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমাকে ঘিরে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা আজ থেকেই জনসমাগম শুরু হয়েছে।

আজ শুক্রবার যাত্রাবাড়ী মাদরাসা মসজিদে রাজধানীর অন্যতম বৃহৎ জামাতে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা তলাবারা যাত্রাবাড়ী মাদরাসায় আসতে শুরু করেছেন।

ঢাকাসহ বাইরের জেলা-বিভাগ থেকে আত্মশুদ্ধি ও জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণের প্রেরণায় আগত ওলামায়ে কেরাম ও দ্বীনদার মুসলমানদের অংশগ্রহণে মসজিদ ও মসজিদের সামনের বারান্দা, সামিয়ানা টাঙ্গানো চত্বরসহ মাদরাসার মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় ভরে উঠেছে।

গতকাল বাদ মাগরিব আল্লামা মাহমুদুল হাসান-এর তাফসীর শুনতে মাদরাসা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম ইতোমধ্যেই এসে পৌঁছেছেন। এছাড়া মাদরাসাটির ফারেগীন তলাবারাও আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর সহপাঠীকে দেখতে পেয়ে তারা আনন্দিত। এতে করে মাদরাসার ছাত্র-শিক্ষকদের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে ইজতেমার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

দাওয়াতুল হকের ইজতেমা মানেই দেশের সর্বস্থরের মানুষ ও আলেম-ওলামাদের মিলনমেলা। ইজতিমার দিন দেশবরেণ্য ওলামায়ে কেরামের পদভারে জামিয়া প্রাঙ্গন থাকবে মুখরিত। কখনো গুরুত্বপূর্ণ বয়ান, কখনো আজান-ইকামতের আমলি মশক, কখনো নামাযের আমলি মশক, সহিহ কুরআনের মশক, কখনো আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে চলতে থাকবে মারকাজি ইজতিমা।

আগামীকাল সকাল ৯ টা থেকে শুরু হবে ইজতেমার মূল কার্যক্রম। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ