শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৪৫০ বছর আগের হাতে লেখা কুরআন পাওয়া গেল তুরস্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে সাড়ে চারশ’ বছর আগে হাতে লেখা পবিত্র কুরআন শরিফ। জানা গেছে, তুরস্কের কারাপিনার জেলার কনিয়ায় মসজিদটি অবস্থিত। খবর ডেইলি সাবাহ’র।

অটোমান সুলতান দ্বিতীয় সেলিম কর্তৃক উপহার দেওয়া ওই কুরআন শরিফে ১০ পারা লেখা রয়েছে। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।

কারাপিনার মুফতি ইউনুস আইদিন আনাদলু এজেন্সিকে বলেছেন, পবিত্র কুরআনের হাতে লেখা সংস্করণ আবিষ্কারের ঘটনায় তারা বেজায় খুশি।

তিনি আরও বলেছেন, ১০ পারা কুরআন শরিফ উদ্ধার হয়েছে সেখানকার ঐতিহাসিক মসজিদ থেকে। অটোমান সুলতান দ্বিতীয় সেলিম তা লিখিয়েছেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ। যখন আমরা হাতে লেখা কুরআন শরিফটি পরীক্ষা করালাম, তখন জানা গেল- তাতে অটোমান সুলতান দ্বিতীয় সেলিম এবং কারানপুরের উল্লেখ আছে। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের প্রফেসর মুস্তাফা আসকার বিষয়টি পরীক্ষা করে দেখেছেন।

মুস্তাফা আসকার বলেছেন, ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআন শরিফটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর কুরআন শরিফটি সুলতান সেলিম মসজিদে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সুলতান সেলিম শাহজাদা থাকা অবস্থায় বহু রকমের শিল্পকর্ম কিনে নিয়েছেন এবং সেগুলো পরবর্তীতে সংরক্ষণ করেছেন। নিজের পছন্দের শিল্পকর্ম অন্যদের উপহার হিসেবেও পাঠিয়েছেন। পবিত্র কুরআন শরিফ হাতে লেখানোর পর তার কারানপুরে উপহার পাঠান তিনি।

কুরআন শরিফে ৩০ পারা থাকলেও, সেখানে কেবল ১০ পারা উদ্ধার হয়েছে। কুরআন শরিফটি খুবই সুন্দরভাবে লেখা রয়েছে। প্রচ্ছদের ভেতরের পাতায় লেখা আছে, সুলতান সেলিম হান কর্তৃক কারাপিনার শহরে উপহার হিসেবে পাঠানোর জন্য হাতে লেখা। তবে কুরআন শরিফটির লেখক এবং লেখার সময় উল্লেখ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ